Privacy policy

১. মার্কেটপ্লেসে বিক্রয়যোগ্য পণ্য বা সেবার যথাযথ বিবরণ, যেমন, পণ্যের পরিমাপ, উপাদান, রং, আকৃতি, গুণগতমান ইত্যাদি, মূল্য এবং অন্যান্য চার্জ যদি থাকে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, পণ্য বা সেবাকে চিহ্নিত করার জন্য পরির্পূন বর্ণনা যা পণ্য বা সেবাকে চিহ্নিত করতে সক্ষম এমন তথ্যাদি প্রদান করতে হবে

২. সুস্পষ্টতার জন্য বাস্তবসম্মত হলে পণ্যের ছবি, ভিডিও, রং, আকৃতি, পরিমাপ, ওজন, উপাদান ইত্যাদি এবং সেবার ক্ষেত্রে সেবার ধরন, সেবা প্রদান পদ্ধতি, পরিমাপ যোগ্যতা (যদি থাকে) ইত্যাদি তথ্য প্রদান করতে হবে। পণ্যের বিস্তারিত বিবরণ (ব্র্যান্ড, মডেল, ডেলিভারি সময়, country of origin ইত্যাদি) ক্রেতাদের জন্য দিতে হবে যাতে ক্রেতা জেনে-বুঝে পণ্য বা সেবা ক্রয় করতে পারে

৩. পণ্যের ক্ষেত্রে পণ্যের উপাদান ও উপাদানের পরিমান, রাসায়নিক গঠন (সম্ভব হলে) ইত্যাদি বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে

৪. পণ্য ব্যবহারে মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা পরিবেশের জন্য ক্ষতিকর কিছু রয়েছে কিনা অথবা শিশুদের জন্য স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে

৫. যে সকল পণ্যের ক্ষেত্রে কোন মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সনদ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে সে সকল ক্ষেত্রে পণ্যের বিবরণে মান নিয়ন্ত্রণ সনদের উল্লেখ থাকতে হবে

৬. মেয়াদ উত্তীর্ণ পণ্য বা দ্রব্য সামগ্রী বিক্রয় বা সরবরাহ করা যাবে না

৭. মেধাস্বত্ব সংরক্ষণের নিয়ম যথাযথভাবে প্রতিপালন করতে হবে

৮. কোন নকল বা ভেজাল পণ্য প্রদর্শন বা বিক্রয় করা যাবে না

৯. বিক্রয়ের জন্য প্রদর্শিত বিজ্ঞপ্তিতে কী পরিমাণ পণ্য স্টকে রয়েছে তা উল্লেখ করতে হবে এবং  প্রতিটি বিক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে পন্যের স্টক হালনাগাত করতে হবে, নিত্যপণ্য ও খাবার সামগ্রী যা সংখ্যায় প্রকাশ করা যায় না এমন পণ্যের ক্ষেত্রে স্টকের পরিবর্তে Available for Delivery কথাটি উল্লেখ থাকতে হবে

১০. কোন ধরনের অফার, ডিসকাউন্ট বা অন্য কোন সুবিধা থাকলে তা পরিষ্কারভাবে পন্যের বণর্নায় থাকতে হবে

১১. পচা বা বাসি খাবার, পন্যের বণর্নায় মিল নেই এমন পন্য যাচাইয়ের পর দোকানীকে দায়ভার বহন করতে হবে